খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় ও ইউপি কার্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
০১:০৮ এ.এম | ১২ জুন ২০২৬


বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ফকিরহাটের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত একাডেমিক ভবন পরিদর্শন ও শিক্ষক এবং এ্যাডহক কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি বিদ্যালয় পরিদর্শন করে প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির এর কক্ষে মতবিনিময় সভায় মিলিত হয়। এর আগে তিনি পাঠদানরত বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করেন।
এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান, সহকারী কমিশনার (ভূমি), মোঃ শরিফ নেওয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইমরুল কায়েস, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাবেক যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা, এম এ আওয়াল, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির, এ্যাডহক কমিটির সভাপতি মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, শিক্ষক প্রতিনিধি তহমিনা খাতুন, ছাত্র (অভিভাবক) প্রতিনিধি প্রদীপ ভট্টাচার্য, সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাস, বিএনপি নেতা এস এম খলিলুর রহমান, সরদার বেল্লাল হোসেন, আবু সুফিয়ান, ফরহাদ হোসেন জুয়েল, মিরাজুল ইসলাম মিরাজ, আব্দুল বারিক মোড়ল, মোস্তফা কামাল হারুন, মোতালেব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোদাচ্ছের মল্লিক, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ আলী হোসেন (আলী), জামাত নেতা মাওলানা মোহম্মদ নাজমুল হুসাইন ও যুবদল নেতা মোজাহিদুর রহমান সুমন প্রমুখ।
এদিন দুপুরে তিনি পিলজংগ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন ও জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্ট্যাডিং কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করে নানাধরনের পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম ও সচিব চিরঞ্জীব বিশ্বাসসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
 

প্রিন্ট

আরও সংবাদ