খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুবিতে ইউআইএইচপি ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ১২ জুন ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্ভাবকদের স্টার্টআপ ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন প্রদর্শনের লক্ষ্যে ‘ইউআইএইচপি ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটার এবং বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাবে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এন্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের আওতায় ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি) এ আয়োজন করে। এতে খুলনা বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উদ্ভাবনী দলগুলো তাদের স্টার্টআপ আইডিয়া, প্রোটোটাইপ ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইউআইএইচপির আন্তর্জাতিক স্টার্টআপ বিশেষজ্ঞ ও মালয়েশিয়ার লিড মেন্টর আহমাদ জাকির বিন জা’আফার। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিইআইইডি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মামুন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার। সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমান।

 

প্রিন্ট

আরও সংবাদ