খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেসিসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কাল

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ১২ জুন ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর উদ্যোগে ‘‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’’ উদ্বোধন অনুষ্ঠান আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শহিদ হাদিস পার্কে সরসরি প্রদর্শিত হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শহিদ পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীতে ১৮০দিনে ৬০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজরায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রিন্ট

আরও সংবাদ