খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেকেবিএইউতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টির গবেষণা বিষয়ক নিবন্ধ উপস্থাপন

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ১২ জুন ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘আন্ডারগ্রেড রিসার্চ : আইডিয়াস অ্যান্ড অপরচুনিটিজ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গাণিতিক ও পরিসংখ্যান বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফিরোজ ফিরোজ্জামান।  সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একই ফ্যাকল্টির শিক্ষক মিসেস শারমীন করিম এবং এআই এর উপর পিএইচডি ডিগ্রিধারী আমেরিকান এক্সপ্রেসে নির্বাহী মাহাবুব কবির। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। 
সভাপতির বক্তব্যে তিনি গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহŸান জানান। 
সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুঈন উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এই সেমিনারটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণামুখী করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আশা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ