খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সহ-সভাপতি বকুল : খুলনা বিএনপি’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৪ এ.এম | ১২ জুন ২০২৬


পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার খুলনা মহানগর বিএনপি’র পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রকিবুল ইসলাম বকুল পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর এই অর্জন তাঁর মেধা, দক্ষতা এবং সুযোগ্য নেতৃত্বের বহিঃপ্রকাশ। জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নতুন এই পদের মাধ্যমে তিনি সংসদ সদস্যদের অধিকার রক্ষা ও সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবেন বলে খুলনা মহানগর বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে। 
নেতৃবৃন্দ আরও বলেন, তরুণ ও দূরদর্শী এই নেতার হাত ধরে খুলনা-৩ আসনসহ সমগ্র অঞ্চলের উন্নয়ন কর্মকাÐ আরও গতিশীল হবে। বিবৃতিতে তাঁরা হুইপ রকিবুল ইসলাম বকুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজে বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ; সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ; খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস; দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি এম. মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন এবং খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ