খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্বিগুণেরও বেশি বেড়েছে ইটভাটার কর

খবর প্রতিবেদন |
০২:৩৯ এ.এম | ১২ জুন ২০২৬


আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইটভাটার অগ্রিম কর বাড়িয়ে দ্বিগুণের বেশি করা হয়েছে। সেই সঙ্গে ইটভাটার লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে আরও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। ফলে আগামী অর্থবছরে ইটের দাম বাড়তে পারে।
ইট প্রস্তুতকারকদের অগ্রিম আয়কর দ্বিগুণেরও বেশি হারে বাড়ানো হয়েছে। এক সেকশন (এক লাখ ৮ হাজার ইট) ইটের আয়কর ৪৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা, দেড় সেকশনের আয়কর ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা, দুই সেকশনের আয়কর ৯০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা এবং তার বেশি আয়তনের ইটভাটার আয়কর দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ