খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুয়েলারি সেবার ভরিতে ২৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব

খবর প্রতিবেদন |
০২:৪৬ এ.এম | ১২ জুন ২০২৬


জুয়েলারি সেবার বিপরীতে পাঁচ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসাবে দুই হাজার পাঁচশ’ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে তিনি এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেটভিত্তিক ব্যবসার ধরণ ও আর্থিক সক্ষমতাকে বিবেচনায় রেখে ফ্ল্যাট রেটে সীমিত পরিমাণে সুনির্দিষ্ট টার্নওভার কর দেওয়ার বিধান করার প্রস্তাব করছি। এর ফলে হয়রানিমুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কর পরিশোধ সহজ হবে এবং জনগণ স্বপ্রণোদিত হয়ে গর্বিত করদাতা হিসেবে কর প্রদানে এগিয়ে আসবে।
 

প্রিন্ট

আরও সংবাদ