খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

খুবিতে ১ কোটি ৩৬ লাখ টাকার গবেষণা অনুদানের চেক বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:৫৬ এ.এম | ১২ জুন ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব/উন্নয়ন বাজেটের আওতায় গবেষণা প্রকল্পের অনুক‚লে বরাদ্দকৃত অর্থের দ্বিতীয় পর্যায়ের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ৩৩টি গবেষণা প্রকল্পের অনুক‚লে এক কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে প্রধান অতিথি হিসেবে চেক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বকৃতা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। অনুদানপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে অনুভ‚তি ব্যক্ত করেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইসমত কাদির ও পরিসংখ্যান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. শারলিন আলাউদ্দিন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে একই স্থানে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন আরজিপি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ