খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নগর কমিটি পুনর্গঠনের দায়িত্বে গাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক |
০২:৫৮ এ.এম | ১২ জুন ২০২৬


সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা মহানগর অঞ্চলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কমিটি পুনর্গঠনের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে সংগঠনের সাবেক সভাপতি গাজী আলাউদ্দিন আহমদকে। গতকাল বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় পরিচালক (সংগঠন) ইকবাল হোসেন স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে (স্মারক নং: সার্ক/ওএল/ঢাকা/৬-২৬) এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার অনুমোদিত এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম অলাভজনক ও অরাজনৈতিক এই মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুলনা মহানগর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাবেক সদস্যদের সমন্বয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্ব পাওয়ার পর গাজী আলাউদ্দিন আহমদ তাঁর আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে খুলনায় সংগঠনের মানবাধিকার কর্মকান্ডকে আরও শক্তিশালী করে তুলবেন।

প্রিন্ট

আরও সংবাদ