খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৫৭ পি.এম | ১২ জুন ২০২৬


সারাদেশের মত বাগেরহাটেও ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ শুরু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এই কর্মসূচির উদ্বোধন করেন। 
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোহাঃ সাদেকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ, সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপি এই আইডিয়া প্রদর্শনীতে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অটোমেটিক সোলার সিস্টেম, লাইটিংসহ বিভিন্ন বিজ্ঞানভিত্তিক অভিনব আইডিয়া প্রদর্শন করেন।
এই কর্মসূচির ফলে শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মুখস্তনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটবে বলে মনে করেন আয়োজকরা। সদর উপজেলা ছাড়াও জেলার মোংলাসহ বিভিন্ন উপজেলায় একই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ