খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

সীমান্তে পুশইন বন্ধের দাবি

সাতক্ষীরার ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:০০ এ.এম | ১৩ জুন ২০২৬


বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১২ দলীয় জোট নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে সাতক্ষীরার সীমান্ত সংলগ্ন ভোমরা স্থলবন্দরে এ বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জতুল্লাহ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ওমর ফারুক, এনসিপির জেলা যুগ্ম সম্পাদকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মুহাঃ ইজ্জতুল্লাহ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সীমান্তে যে কোনো ধরনের অন্যায়, অবৈধ অনুপ্রবেশ কিংবা বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকান্ড দেশের জনগণ মেনে নেবে না। সকলকে সঙ্গে নিয়ে ভারতের সব ধরনের আগ্রাসন ও অপতৎপরতা প্রতিরোধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। তিনি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে সরকারের প্রতি আহŸান জানান।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম মুকুল বলেন, সীমান্ত এলাকায় বারবার ‘পুশইন’ ও অনুপ্রবেশের অভিযোগ উদ্বেগজনক। দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থে সীমান্ত ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ