খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

তালায় শিবপুর স্পোর্টিং ক্লাবের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তালা প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ১৩ জুন ২০২৬


তালায় উৎসবমুখর পরিবেশে শিবপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সামনের মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শাহাপুর ফুটবল একাদশ ও মহল্লাপাড়া ফুটবল একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় খেলার ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রুদ্ধশ্বাস টাইব্রেকারে মহল্লাপাড়া ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে শাহাপুর ফুটবল একাদশকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে খন্ডকালীন শিক্ষক রিজাউল ইসলাম সানা সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ কার্যনির্বাহী সদস্য এস.এম হাসান আলী বাচ্চু, শিবপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আব্দুল লতিফ শেখ ও মুকুল সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ইসরাফীল গাজী, শাওন শেখ, সামিউল খাঁ, রিয়াব খাঁ, আবু সাইদসহ শিবপুর স্পোর্টিং ক্লাবের সদস্যরা। প্রধান অতিথি এস.এম নজরুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। 

প্রিন্ট

আরও সংবাদ