খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

ফুলতলায় অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবলে আইকন একাডেমি চ্যাম্পিয়ন

ফুলতলা প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ১৩ জুন ২০২৬


ফুলতলায় আইকন একাডেমির উদ্যোগে অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় স্বাগতিক আইকন একাডেমি ৫-৪ গোলের ব্যবধানে মোহামেডান ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে ফুলতলার ডাবুর মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্ব›িদ্বতামূলক এ খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলাটি গড়ায় টাইব্রেকারে। পরে ৫-৪ গোলের ব্যবধানে আইকন একাডেমি চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের তারকা খেলোয়াড় পিয়াস হামজার চৌকস নৈপূন্যে ম্যান অব দা ম্যাচ এবং ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন। তাকে সহযোগিতা করেন নাজমুল হোসেন ও জসিম উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারগুব তৌহিদ, শিল্পপতি মোহাম্মদ জহির উদ্দিন রাজীব, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু, অনুপম মিত্র, সহকারী অধ্যাপক সমীর বিশ্বাস, আইকন একাডেমির পরিচালক মোঃ সাইফুল ইসলাম, তাফতাব হোসেন বিদ্যুৎ, তারেক হাসান নাইচ প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ