খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্যাডমিন্টনে নতুন কুঁড়ি-২০২৬ জাতীয় ট্রফি ছিনিয়ে আনতে চায় খুলনার ছোট্ট পরি

সাইফুল ইসলাম বাবলু |
১২:৪০ এ.এম | ১৩ জুন ২০২৬


ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ সাফল্য এনে দিয়েছে খুলনার সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রাহমা জান্না পরি। স¤প্রতি সমাপ্ত হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে একক ও দ্বৈত বিভাগে সে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে সে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। ব্যাডমিন্টন এককে সে নিজে লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি দ্বৈত চ্যাম্পিয়ন মুকুট ছিনিয়ে নিতে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে খুলনার আর এক গর্ব জেলা পর্যায়ে রানার-আপ তেরখাদার শহিদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া ইসলাম অর্ণাকে। উভয়ই জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে। 
স¤প্রতি ক্ষুদে এ কৃতি খেলোয়াড় রাহমা জান্না পরি প্রাকটিস শেষে তার গর্বিত পিতা-মাতার সাথে সময়ের খবর কার্যালয়ে আসে। কথা হয় এ প্রতিবেদকের সাথে। ছোট্ট পরি জানায়, ছোট বেলা থেকেই তার খেলাধুলার প্রতি প্রচন্ড ঝোক। তবে তার একমাত্র বড়ো ভাই আব্দুর রহমান সাবাবের খেলা দেখে সে ব্যাডমিন্টনের প্রতি ঝুঁকে পড়ে। তারই হাত ধরে পারিবারিকভাবেই তার ব্যাডমিন্টনের হাতেখড়ি। প্রাথমিক পর্যায়ে নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ কৃতি শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অসংখ্য পুরস্কার লাভ করে। তবে ব্যাডমিন্টনের প্রতি ছিল তার আদম্য আগ্রহ। প্রাথমিকের গন্ডি পেরিয়ে সে ভর্তি হয় নগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এখানেও বিভিন্ন ক্রীড়ার পাশাপাশি ব্যাডমিন্টনে তার সাফল্যের ধারা অব্যাহত রাখে। এখানে চলতি বছর আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সে জেলা পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তৃণমৃল পর্যায়ে ক্ষুদে খেলোয়াড়ের খোঁজে শুরু হয় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। এখানে থানা ও জেলা পর্যায়ে ব্যাডমিন্টনে একক ও দ্বৈত প্রতিযোগিতায় অংশ নিয়ে সে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ গত ২০ মে খুলনা জেলা স্টেডিয়ামের ইনডোরে বিভাগীয় পর্যায়ের খেলায় সে এককে মাগুরা জেলা দলকে এবং দ্বৈতে বাগেরহাট জেলা দলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ছোট্ট পরি এ প্রতিবেদককে জানায় জাতীয় পর্যায়ে একক ও দ্বৈত মুকুট ছিনিয়ে আনাই এখন আমার মূল লক্ষ্য। এজন্য কঠোর অনুশীলনের মধ্যে রয়েছি। বর্তমানে খুলনা স্বনামধণ্য ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাপ্পি ব্যাডমিন্টন একাডেমির তত্ত¡াবধানে প্রাকটিস করছি। আমার সাথে দ্বৈতে জুটি হিসেবে রয়েছে জেলা পর্যায়ে রানার আপ তেরখাদার শফিকুল ইসলাম লিটুর কন্যা শহিদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া ইসলাম অর্ণা। এখানে এককে আমার কোচ হিসেবে রয়েছেন সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় রথীন্দ্রনাথ হালদার এবং দ্বৈতে রয়েছেন সাবেক কৃতি খেলোয়াড় জান্নাতুস নিহিমা। স্বনামধন্য এই দুই প্রশিক্ষককে পেয়ে আমি গর্বিত। তাদের তত্ত¡াবধানে জাতীয় পর্যায়ে দুই বিভাগেই বিজয়ের মুকুট ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। 
নগরীর স্যার ইকবাল রোডের বাসিন্দা ব্যাবসায়ী মোঃ সেলিম-সুবর্না মোস্তফা দম্পতির একমাত্র কন্যা সন্তান পরি। তার এ সাফল্যে অভিভুত গোটা পরিবারসহ স্থানীয় বাসিন্দারা। তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান করোনেশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও বইছে আনন্দের বন্যা। পাশাপাশি তার ফেলে আসা নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝেও বইছে আনন্দের বন্যা। টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্তজা আফরোজ এ প্রতিবেদককে জানান পরি ছিল আমাদের স্কুলের মধ্যমনি। প্রচন্ড মেধাবী এ শিশুটি খেলাধুলায়ও ছিল ভীষণ পারদর্শী। তার এ ধারাবাহিক সাফল্য আমাদেরই সাফল্য। আমাদের স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও মিষ্টিমুখ করানো হয়েছে। ছোট্ট পরি দেশসেরা হয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরবে এমনটিই আমাদের প্রত্যাশা।
তবে পরির বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান করোনেশন স্কুলের প্রধান শিক্ষক রেহানা পারভিনকে এ প্রতিবেদক ফোন দিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অত্যন্ত অনাগ্রহভরে জানান ক্রীড়া শিক্ষকের সাথে কথা বলেন। আর আমার বক্তব্য নিতে হলে স্কুলে আসেন।  

প্রিন্ট

আরও সংবাদ