খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

কেডিএ’র নতুন চেয়ারম্যান মনাকে অভিনন্দন বিএমএ খুলনার

খবর বিজ্ঞপ্তি |
১২:৪২ এ.এম | ১৩ জুন ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ‘র চেয়ারম্যান হিসাবে নিয়োগ পাওয়ায় মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা-কে অভিনন্দন জানিয়েছে বিএমএ খুলনা।  অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএমএ খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম এবং বিএমএ খুলনার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা প্রত্যাশা করেন এড. এস এম শফিকুল আলম মনার অতীত রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যাপক কর্ম দক্ষতার মাধ্যমে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর গতিশীলতা বৃদ্ধি পাবে। কেডিএ ও কেসিসির সাথে সমন্বয়ে খুলনার জনগনের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার মাধ্যমে আধুনিক নগরীতে পরিণত হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ