খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

মহানগর থানা কর্মপরিষদ মজলিসে শূরা ও টিম সদস্যদের শিক্ষা শিবির

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৪ এ.এম | ১৩ জুন ২০২৬


‘জামায়াত শুধুমাত্র ভোট বা নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক দল নয় বরং আমরা আর্ত-মানবতার মুক্তি ও সমাজের কাক্সিক্ষত পরিবর্তন করে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিবর্তন করতে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে না বরং আমরা ময়দানে জানমালের কুরবানীর মাধ্যমে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রচলিত সকল প্রকার অনিয়মের ইতিবাচক পরিবর্তন করতে চায়। 
শুক্রবার দিনব্যাপী নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষাশিবিরে (পুরুষ ও মহিলা) প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলন্য অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল। বক্তৃতা করেন সেক্রেটারী নগর এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, ড. শাহ আলম। অন্যান্যের মধ্যে মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, মিম মিরাজ হোসাইন, মোহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক জুলফিকার আলী, শেখ মোহাম্মদ অলিউল্লাহ, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, হরিণটানা থানা আমীর সেলিম বাহার, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, খুলনা সদও থানা সেক্রেটারি মো. আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা আমীর আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ