খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

নগরীর উত্তর নবপল্লীর মজিবর শেখের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৯ এ.এম | ১৩ জুন ২০২৬


নগরীর উত্তর নবপল্লীর বাসিন্দা মজিবর শেখকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় গতকাল শুক্রবার খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত স্বয়ং উপস্থিত থেকে এ সহায়তার চেক হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ জুন তাঁর সহধর্মিণী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জেলা প্রশাসন খুলনার পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সামাজিক সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান হুরে জান্নাত।

 

প্রিন্ট

আরও সংবাদ