খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ১৩ জুন ২০২৬


অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সফরে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। 
অস্ট্রেলিয়া সরকারের Department of Foreign Affairs and Trade (DFAT)-এর উদ্যোগে আয়োজিত Australian Professional Opportunity (APO) Program-এর অধীনে ‘Public University Administrators Study Tour to Australia’-এ অংশগ্রহণের জন্য Australia Awards Bangladesh  কর্তৃক তাঁরা নির্বাচিত হয়েছেন।
আজ ১৩ থেকে ২৭ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ স্টাডি ট্যুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের আরও সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সফরকালে প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহ University of Melbourne, Deakin University, Monash University, Griffith University, UNSW Sydney এবং University of Wollongong পরিদর্শন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনা, আন্তর্জাতিকীকরণ, গবেষণা সহযোগিতা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সংযোগ বিষয়ক বিভিন্ন কর্মশালা, রাউন্ডটেবিল আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গত দুই বছর ধরে Australia Awards Bangladesh-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি Australian Trade and Investment Commission (Austrade)-এর একটি প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। সফরকালে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন এবং উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।
সফর শেষে প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে সেসব অভিজ্ঞতা ও সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই স্টাডি ট্যুরের মাধ্যমে Australia Awards Bangladesh, Austrade এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ