খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শফিকুল আলম মনা কেডিএ’র চেয়ারম্যান নিযুক্ত

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন মহানগর বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ১৩ জুন ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনাকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত করায় বিএনপি’র চেয়ারম্যান ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে নবনিযুক্ত চেয়ারম্যান এড. শফিকুল আলম মনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা।
শুক্রবার মহানগর বিএনপি’র পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “এড. এস এম শফিকুল আলম মনা খুলনার মাটি ও মানুষের একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি খুলনাবাসীর অধিকার আদায়ে এবং দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে যোগ্য নেতৃত্ব দিয়েছেন। এমন একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিত্বকে ঐতিহ্যবাহী কেডিএ-এর চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করায় খুলনার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বে অবহেলিত ও শিল্পনগরী খুলনার পরিকল্পিত আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড আরও বেগবান হবে। 
বিবৃতিদাতারা হলেন, জাতীয় সংসদের হুইপ কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ; সদর থানা সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খালিশপুর থানা সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বিশ্বাস, দৌলতপুর থানা  সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন এবং খানজাহান আলী থানা সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ নগরের আওতাধীন থানা, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ