খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কৃষককে পণ্য সঠিক ভাবে বাজারজাতকরণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : রূপসায় হেলাল

রূপসা প্রতিনিধি |
০২:২৮ এ.এম | ১৩ জুন ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং মাঠপর্যায়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি উদ্বৃত্ত কৃষিপণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।  বিএনপি সরকার সবসময় কৃষিবান্ধব সরকার। কৃষকের উন্নয়ন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল শুক্রবার সকালে রূপসা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অব এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)  অর্থাৎ  বাংলাদেশে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এমপি বলেন বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের জীবনমান উন্নয়ন, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে হবে। কৃষককে শুধু উৎপাদন নয়,বাজারজাতকরণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে। তাহলেই কৃষি হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, খুলনা অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সুবীর কুমার বিশ্বাস, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক খান জুলফিকার আলী জুলু, রূপসা উপজেলা আহŸায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুজিত কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কতা দাস, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা পপি সাহা ও মোঃ হাসিবুর শেখ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, রিসোর্স ইন্সট্রাক্টর এহতেশামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, অধ্যক্ষ হিল্লোল মুখার্জি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, খুলনা জেলা বিএনপি’র সদস্য আনিসুর রহমান বিশ্বাস, আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, বিএনপি নেতা কবীর শেখ, রয়েল আজম, জহিরুল হক শারাদ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ