খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কালীগঞ্জ কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি |
০২:৩৯ পি.এম | ১৩ জুন ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামে প্রতিবেশীর কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মীর ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, বলিদাপাড়া এলাকায় একটি বাড়িতে সাবলেট বাসায় বসবাস করেন সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মীর ফারুক ও তার পরিবার।

অভিযোগ রয়েছে, তাদের সাথে সাবলেটে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যাকে রাতে ধর্ষণের চেষ্টা করে। পরে সকালে ঘটনাটি ওই কিশোরী তার মায়ের কাছে জানালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে আটক করে  দিয়ে পুলিশে খবর দেয়। পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত ফারুক তার নিজের কন্যার সাথে অনৈতিক সর্ম্পকে জড়িত বলে অভিযোগ করেন তার নিজ কন্যা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ