খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:৪৮ পি.এম | ১৩ জুন ২০২৬


সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ এক অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

শনিবার (১৩ জুন) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৩ জুন) ভোর রাত সোয় ১টার দিকে শ্যামনগর উপজেলার খোসলাখালী গ্রামের জনৈক জাকিরের চায়ের দোকানের পাশে একটি ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোসালখালী গ্রামের মাঃ আহাদুর গাজীর ছেলে মোঃ শাহিনুর রহমান (৩২), একই গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে জাহিদ হোসেন (৩৩), মৃত আশরাফ মোড়লের ছেলে মোঃ ইয়াছিন মোড়ল (৪০), মৃত আঃ রউফ গাইনের ছেলে মোঃ শফিকুল ইসলাম গাইন (৫৪), মৃত আবুল হোসেন গাজীর ছেলে মোঃ আবু ইছা গাজী (২৬), মোঃ শাব্দুল মাঝীর ছেলে মাঃ শহিদুল্লাহ মাঝী (৩২), খেগড়াঘাট গ্রামের -মোঃ মাহমুদ সরদারের ছেলে মোঃ আহম্মদ আলী (৩৮), একই গ্রামের মাঃ কাদের সরদারের ছেলে আহসান আলী (৩৬), শ্রীফলকাটি গ্রামের মৃত আবু তালেব মোড়লের ছেলে মোঃ এবাদত মোড়ল (৩২) এবং আবাদচন্ডীপুর গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসলেম গাজী (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমানের নেতৃত্বে পুলিশ শনিবার ভোর রাত সোয়া ১ টার দিকে শ্যামনগর উপজেলার খোসলাখালী গ্রামের জনৈক জাকিরের চায়ের দোকানের পাশে একটি ঘরে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় এসআই সুদেব পাল বাদী হয়ে ১৮৬৭ সালের জুুয়া আইনের ৩/৪ ধারায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান, বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ