খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে খুলনার জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৯ এ.এম | ১৪ জুন ২০২৬


জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় পেয়েছে অনূর্ধ্ব-১৪ খুলনা জেলা নারী ফুটবল দল। শনিবার বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-১৪ কুষ্টিয়া জেলা নারী ফুটবল দলকে। সোমবার তৃতীয় খেলায় খুলনার প্রতিদ্ব›দ্বী মাগুরা জেলা দল। 
জাপান ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগাম-২০২৬ এর আওতায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় খুলনা। খেলার ১৫ মিনিটে প্রথম গোল করেন খুলনা জেলা দলের ফাতেমা এবং ৩০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বৃষ্টি সরকার। বিরতীর পর গোল পরিশোধে কুষ্টিয়া মরিয়া হয়ে উঠলেও আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় তা সম্ভব হয়নি। বরং খেলার শেষ মিনিটে খুলনার বৃষ্টি সরকার আবারও গোল করে দলের স্কোর ৩-০ করেন। রবিবার দুপুর আড়াইটায় খুলনা তাদের দ্বিতীয় ম্যাচে বাগেরহাট জেলা দলের মুখোমুখি হবে। 
খুলনা জেলা দল : তুষ্ণা মন্ডল, আয়েশা সিদ্দিকা, হৃদি মন্ডল, পাঁপড়ী জোয়াদ্দার, তীর্থ বিশ^াস, সিনথিয়া, নুরজাহান, ফাতেমা আক্তার, স্বর্ণা আক্তার, অর্থে জোয়াদ্দার, অপর্ণা বালা, লাকি, ইচ্ছে সরকার, ঐশ্বর্য্য মন্ডল, নন্দীতা বসাক ও বৃষ্টি সরকার। দলের টিম ম্যানেজার নুরুল ইসলাম খান কালু এবং কোচ এজাজ আহমেদ।

প্রিন্ট

আরও সংবাদ