খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর করলো বিএসএফ

খবর প্রতিবেদন |
০২:০৯ এ.এম | ১৪ জুন ২০২৬


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি মুজিবুর রহমানের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এ সময় বিজিবি পুলিশের পাশাপাশি নিহত মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নিহত হন।
পরিবারের দাবি, মুজিবুর রহমান মাছ শিকারের জন্য বিকেলে গিয়েছিলেন। এরপর সন্ধ্যায় খবর আসে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তবে স্থানীয়রা জানান, মুজিবুর দীর্ঘদিন ধরে চোরাকারবারির সাথে জড়িত। চোরাই মাল আনার জন্য সে ভারতে প্রবেশ করে।
কুলাউড়া থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএসএফ মুজিবুরের লাশ হস্তান্তর করেছে। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ