খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রূপসায় আজিজুল বারী হেলাল

বিএনপি সরকার গণতান্ত্রিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়

রূপসা প্রতিনিধি |
০২:৩১ এ.এম | ১৪ জুন ২০২৬


সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। দেশের উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষিত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ এবং আগামী দিনের নেতৃত্ব তাদের হাতেই গড়ে উঠবে। তাই ছাত্রদলের নেতাকর্মীসহ সকল শিক্ষার্থীকে পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে এবং জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। 
তিনি গতকাল শনিবার দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সরকারি রূপসা কলেজে খুলনা জেলা পরিষদ আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। আমরা চাই এমন একটি সমাজ যেখানে দুর্নীতি, বৈষম্য ও অন্যায় থাকবে না; থাকবে শান্তি, স¤প্রীতি ও উন্নয়নের ধারা। জনগণের জন্য বরাদ্দকৃত সকল সুযোগ-সুবিধা, উন্নয়ন প্রকল্প ও সরকারি সহায়তা সঠিকভাবে বণ্টন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, জনগণের কল্যাণে কাজ করতে হবে। যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন, তাদের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। 
খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মমিনুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকির আহম্মেদ, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, এনামুল হক সজল। বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য আরিফুর রহমান আরিফ, মল্লিক আব্দুস সালাম, খুলনা জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা বেগম। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছাত্রদল নেতা ইমতিয়াজ আলী সুজন ও মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী শাহানাজ ইসলাম, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল, মিকাইল বিশ্বাস, সমাজসেবক জাকির জমাদ্দার, জেলা যুবদল নেতা মোল্যা আয়ূব হোসেন, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, যুব মহিলাদল নেত্রী শারমিন আক্তার আঁখি, মোঃ রয়েল, ছাত্রদল নেতা কাজী জাকারিয়া, এস এম আবু সাঈদ, সরদার ফরিদ আহম্মদ, আরিফ মোল্লা, স ম হাসিবুর রহমান, সরদার শিহাবুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ