খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রীড়া সাংবাদিকতায় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি এ্যাওয়ার্ড পেলেন মিটু

খবর বিজ্ঞপ্তি |
০২:৩১ এ.এম | ১৪ জুন ২০২৬


সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট’-এর আজীবন সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সাবেক ক্রীড়া সম্পাদক নূরুল ইমাম খান মিটু ক্রীড়া সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি এ্যাওয়ার্ড-২০২৬ লাভ করেছেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে বাংলাদেশ ঝংকার শিল্পী গোষ্ঠী ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান।
এসময় বিএনপি’র সাংস্কৃতিক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী প্রধান বক্তা ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা বিশেষ অতিথি ছিলেন এবং ফাইন আর্টস ইনস্টিটিউট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষক, শিক্ষক ও বরেণ্য সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।
যখন ক্রীড়া বিষয়ক সংবাদ দেশের দৈনিক পত্রিকার ভিতরের পাতায় ছাপা হতো, কালে ভাদ্রে বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসরের উদ্বোধনী সংবাদ বাইরের পাতায় কদাচিৎ শোভা পেত, সেই বৈরী সময়ে নূরুল ইমাম খান মিটু দৈনিক পূর্বাঞ্চলে অনণ্য ভাষা শৈলী, অনবদ্য ও নান্দনিক উপস্থাপনায় গত শতাব্দীর ৯৭ সাল থেকে দিনের পর দিন ক্রীড়া বিষয়ক সংবাদকে পূর্ণ ৮ কলাম ব্যাপী শীর্ষ সংবাদ, নিয়মিত ক্রীড়া বিষয়ক বিশেষ সংখ্যা প্রকাশ করে দেশের ক্রীড়া সাংবাদিকতায় নব দিগন্তের সূচনা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ