খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জামায়াতের মতবিনিময়, সফলের আহবান

খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশ ২০ জুন

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৬ এ.এম | ১৪ জুন ২০২৬


খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত ২০ জুন (শনিবার) অনুষ্ঠিতব্য গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার আহŸান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক ও ১১ দলীয় ঐক্যের সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মোবারক হোসাইন। তিনি জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মীসহ খুলনাবাসীকে সমাবেশে অংশ গ্রহণ করে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে বাধ্য করতে ভ‚মিকা রাখতে হবে।  
শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে মহানগর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 
মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগর ছাশিবিরের সভাপতি রাকিব হাসান, মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, জেলা অফিস সেক্রেটারি মোঃ আশরাফুল আলম, মহানগর প্রচার সেক্রেটারি মোঃ আব্দুল গফুর, ড. আবু রুবাবা, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মোঃ অলিউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, এড. মনিরুল ইসলাম পান্না, হরিণটানা থানা আমীর সেলিম বাহার প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ