খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা পূরণে কর্মসূচির উদ্বোধন

রক্তস্নাত পথ ধরেই দেশে নতুন গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:৪১ এ.এম | ১৪ জুন ২০২৬


মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার দুপুরে নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, রক্ত¯œাত পথ ধরেই দেশে নতুন গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে যে সকল প্রতিশ্র“তি তিনি দিয়েছিলেন সরকার গঠনের পর থেকে ধাপে ধাপে সকল প্রতিশ্র“তি তিনি বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড বিতরণসহ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার যে ঘোষণা তিনি দিয়েছিলেন আগামী বাজেটে সেই প্রতিশ্র“তি বাস্তবায়নের দিকনির্দেশনাই প্রতিফলিত হয়েছে। বাজেটে দেশের মানুষের জন্য যে উন্নয়ন কর্মসূচি তিনি ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে দেশে উন্নয়নের নতুন ধারা শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে ‘‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’’ অংশ হিসেবে কেসিসি’র পক্ষ থেকে বৃক্ষরোপণের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কক্সবাজারের ডুলাহাজরায় মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পরই খুলনা মহানগরীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উল্লেখ্য, নগরীতে ১৮০দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রশাসক বলেন, নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী প্রধানমন্ত্রী দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। কেসিসিও মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে। কেসিসি’র এ উদ্যোগে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রশাসক শহিদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ১টি করে গাছের চারা বিতরণ করেন।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ আখতারুজ্জামান, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নাজমুস সা’দাত শুভ, কেএমপির অতিরিক্ত কমিশনার মোঃ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর সরদার শরিফুল ইসলাম, কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহবায়ক শেখ আশরাফ উজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সমাজসেবক শেখ মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, সৈয়দা রেহেনা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ ও হাফিজুর রহমান মনি প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ