খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক |
০২:১৪ পি.এম | ১৪ জুন ২০২৬

 

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের (ঠেলে পাঠানোর) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি।

রোববার (১৪ জুন) ভোর চারটার দিকে দর্শনা-গেঁদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

সীমান্ত সূত্র জানায়, ১১ জনের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। বিজিবির টহল দল তাদেরকে শুন্যরেখায় আটকে দেয়।

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ