খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

খবর প্রতিবেদন |
০৬:০০ পি.এম | ১৪ জুন ২০২৬

 

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১২৭ জন।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৫২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।

১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ জনের  মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৯ হাজার ৮৯৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১১৭ জন।

প্রিন্ট

আরও সংবাদ