খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাগেরহাটে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৪২ পি.এম | ১৪ জুন ২০২৬


বাগেরহাটে জেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপি বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। 
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী, অধ্যপক শেখ সাইফুদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আ জ ম রুহুল কাদীর। দিনব্যাপি এই আইডিয়া প্রদর্শনীতে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অটোমেটিক সোলার সিস্টেম, লাইটিংসহ বিভিন্ন বিজ্ঞানভিত্তিক অভিনব আইডিয়া প্রদর্শন করেন।
এই কর্মসূচির ফলে শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটবে বলে মনে করেন আয়োজকরা।
এর আগে গেল শুক্রবার জেলার ৯টি উপজেলায় একই ধরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

প্রিন্ট

আরও সংবাদ