খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভেড়ামারায় দাফনের ৩মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১৪ জুন ২০২৬


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দাফনের ৩মাস পর গৃহবধূ মনোয়ারা খাতুনের (৪৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমিড়দিয়াড় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত মনোয়ারা খাতুন উপজেলার নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার আমিন ব্যাপারীর স্ত্রী ছিলেন। আমিন ব্যাপারী তাঁর দ্বিতীয় স্বামী।  
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ মনোয়ারা খাতুন মারা যান। সে সময় তিনি ৮ মাসের অন্তঃসত্ত¡া ছিলেন। গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে গুঞ্জন উঠেছিল এলাকায়। উক্ত ঘটনার পর থেকেই তাঁর স্বামী আমিন ব্যাপারী পলাতক আছেন। এ ঘটনায় মনোয়ার খাতুনের আগের পক্ষের ছেলের সুমন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পায় ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন। এসময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ লতিফুল কবির লিমন এবং থানার ওসি (তদন্ত) ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম (রকিব) উপস্থিত ছিলেন। ওসি (তদন্ত) বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ