খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল

টানা দ্বিতীয় জয়ে ফাইনালের পথে খুলনার মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৪ এ.এম | ১৫ জুন ২০২৬


জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে খুলনার মেয়েরা। রোববার দুপুর আড়াইটায় ঝিনাইদহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-১৪ বাগেরহাট জেলা নারী ফুটবল দলকে। প্রথম ম্যাচে তারা একই ব্যবধানে হারিয়ে ছিল কুষ্টিয়া জেলা নারী ফুটবল দলকে।
জাপান ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগাম-২০২৬ এর আওতায় অনুষ্ঠিত ম্যাচে বাগেরহাটের বিপক্ষে গোল তিনটি করেন ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় ফাতেমা, ৪নং জার্সি পরিহিত খেলোয়াড় পাপড়ি ও ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় স্বর্ণা। তিন গোলে পিছিয়ে থেকেও গোল ব্যবধান কমানোর চেষ্টা করে বাগেরহাট। কিন্তু সে আশা তাদের পূর্ণ হয়নি। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। সোমবার তৃতীয় খেলায় খুলনার প্রতিদ্ব›দ্বী মাগুরা জেলা দল। 
খুলনা জেলা দল : তুষ্ণা মন্ডল, বৃষ্টি সরকার, হৃদি মন্ডল, অপর্ণা বালা, আয়েশা সিদ্দিকা, তীর্থ বিশ্বাস, অর্থে জোয়াদ্দার, ঐশ^র্য্য মন্ডল, সিনথিয়া, স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, লাকি, নন্দীতা বসাক, পাপড়ী জোয়াদ্দার, নুরজাহান ও ইচ্ছে সরকার। দলের টিম ম্যানেজার নুরুল ইসলাম খান কালু এবং কোচ এজাজ আহমেদ।

প্রিন্ট

আরও সংবাদ