খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনাডাঙ্গা মডেল থানার ওসির সাথে ‘নিরাপদ খুলনা চাই’ থানা কমিটির মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৬ এ.এম | ১৫ জুন ২০২৬


নগরীর সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ‘নিরাপদ খুলনা চাই’ সোনাডাঙ্গা থানা শাখার নেতৃবৃন্দ। রোববার দুপুর ১টায় ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সোনাডাঙ্গা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 
মতবিনিময় সভায় ‘নিরাপদ খুলনা চাই’ সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেন, উপদেষ্টা মোহাম্মদ আলী ছাড়াও তালুকদার মোহাঃ হেলালুজ্জামান,  খন্দকার ইসলাম হোসাইন চুন্নু,  মনিরা ইয়াসমিন মনি, সদর থানার আহŸায়ক মোঃ আকরাম হোসেন,  সুমায়া খাতুন, সোনাডাঙ্গা থানা আহŸায়ক সুলতান মাহমুদ সুমন, আখিরুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, শামীম রেজা, মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ আজাদ, শেখ মোঃ মশিউর রহমান, শেখ রাজু আহমেদ রাজ, মোঃ জিয়াউর রহমান, মোঃ ওবায়দুল্লাহ খান, ইয়াসিন আরাফাত সাগর এবং মুর্শিদা বেগম।
মতবিনিময়কালে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। 
 

প্রিন্ট

আরও সংবাদ