খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় পরিচ্ছন্ন সবুজ নবায়নযোগ্য জ্বালানী নির্ভর নগরী গড়ে তোলার দাবিতে অলোচনা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৬ এ.এম | ১৫ জুন ২০২৬


জনউদ্যোগ খুলনা উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে রোববার বেলা ১১টায় “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে খুলনাকে পরিচ্ছন্ন, সবুজ, নবায়নযোগ্য-জ¦ালানী নির্ভর নগরী গড়ে তোলার দাবিতে অলোচনা ও ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ খুলনার আহবায়ক মানস রায়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা সিভির সোসাইটির আহবায়ক এস এম শাহনওয়াজ আলী, নারী নেত্রী এড. শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম, সরদার আবু তাহের, ইন্সপায়ার কন্সালটেন্সি বাংলাদেশের সমন্বয়ক বাহালুল আলম, নারী নেত্রী নূরুন নাহার হীরা, কৃষ্ণা দাশ, যুব সেলের জয় বৈদ্য ও দীপ বৈদ্য প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ