খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা জেলা আইনজীবী সমিতিতে দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ১৫ জুন ২০২৬


আকস্মিক দুর্ঘটনাজনিত অগ্নিকান্ডে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের পরিবার, চিকিৎসারত ব্যধিগ্রস্ত ব্যক্তি, মেডিকেল কলেজে অবস্থানরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে শোকরানা আদায়ের জোহরবাদ দোয়ার আয়োজন করা হয়। গতকাল রোববার সমিতির মসজিদে ও মহিলা কমনরুমে, একই সাথে সমিতির সনাতনধর্মী আইনজীবীদের প্রার্থনা কক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দোয়া ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এড. মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সাধারণ সম্পাদক এড. মোল্লা মশিয়ুর রহমান নান্নু, সহ-সভাপতি এড. মোঃ মহসিন চৌধুরী ও এড. মোঃ মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরী সম্পাদক এড. জয়দেব কুমার সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. নুরুন নাহার নাজমুননেছা জেবা ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সমিতির সদস্যবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ