খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুমেক হাসপাতালের অগ্নিকান্ডে তদন্ত রিপোর্টের দাবিতে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ১৫ জুন ২০২৬


খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশের দাবি করে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ খুলনা। খুলনা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে নি¤œমানের খাবার পরিবেশনকারীদের শাস্তির দাবি সংগঠনটি। গতকাল রোববার বেলা ১১টায় কালেক্টরেট ভবনের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি তোলা হয়। 
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও খুলনা আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. খান মনিরুজ্জামান। বক্তৃতা করেন শেখ আব্দুল হালিম, কাজী মোতাহার রহমান বাবু, সরদার আবু তাহের ও হারুনার রশিদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন এস এম সোহরাব হোসেন। এসময়ে সংগঠনের সদস্য এম এম হাসান, শেখ আইনুল হক, এড. জুবায়ের শেখ ও জামাল মোড়ল উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ