খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রীর প্রতি খুলনাবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ

নগর বিএনপি’র সভাপতি মনাকে কেডিএ’র চেয়ারম্যান নিযুক্ত করায় জেলা কমিটির শুভেচ্ছা ও অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ১৫ জুন ২০২৬


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি এস এম শফিকুল আলম মনাকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে প্রবীণ নেতা এড. শফিকুল আলম মনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গতকাল রোববার খুলনা জেলা বিএনপি অভিনন্দন বার্তায় বলেছে, সততা-কর্মনিষ্ঠা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ খুলনা মহানগর বিএনপি’র কাউন্সিলরদের ভোটে নির্বাচিত সভাপতি এড. শফিকুল আলম মনাকে খুলনা উন্নয়নের দায়িত্ব ভার তুলে দেওয়ায় খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সিদ্ধান্তকে এ অঞ্চলের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেছেন, খুলনা জেলা ও মহানগরসহ এ অঞ্চলের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা/ পৌরসভা সম্পর্কে শতভাগ অভিজ্ঞ জেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. শফিকুল আলম মনা খুলনার একজন প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তি খুলনার দীর্ঘদিনের ঝুঁলে থাকা উন্নয়ন প্রকল্পগুলোকে গতিশীল করবে বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করছে। কেডিএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। খুলনার পরিকল্পিত নগরায়ন, রাস্তাঘাটের আধুনিকায়ন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তাঁর অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে।
ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় খুলনার উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতি ইতিবাচক ভাবনারই বহিঃপ্রকাশ ঘটেছে। আশা করা যায়, নতুন চেয়ারম্যানের হাত ধরে কেডিএ হবে শতভাগ অনিয়ম-দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান; আর খুলনা একটি আধুনিক ও তিলোত্তমা মহানগরী হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ্।
খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ আরও বলেন,  শফিকুল আলম মনার যোগ্য, দক্ষ এবং দূরদর্শী নেতৃত্বে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ একটি আধুনিক, পরিকল্পিত ও তিলোত্তমা খুলনা গঠনে অনন্য ভূমিকা পালন করবে। খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তাঁর সততা ও নিষ্ঠা বরাবরের মতোই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহŸায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিত কুমার সাহা ও এনামুল হক সজল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ