খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় গায়ে কাচের গ্লাস পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৭ এ.এম | ১৫ জুন ২০২৬


কাচের গ্লাস গায়ের ওপর পড়ে তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) রাত ৮টার দিকে নগরীর নিউ মার্কেট সংলগ্ন বাইতুন নুর মোবাইল মার্কেটে এ ঘটনা ঘটে।

তরিকুল ইসলাম খুলনা সদর থানাধীন মৌলভীপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, বাইতুন নুর মোবাইল মার্কেটে খুলনা স্কিন এন্ড এক্সসারিজের ব্যবসা ছিল তার। রাত ৮টার দিকে একটি টুলে বসে কাচের গ্লাসে হেলান দিয়ে মোবাইল দেখছিলেন এবং অপর হাত দিয়ে কাচের গ্লাস খুলছিলেন। হঠাৎ গ্লাসটি খুলে তার শরীরের ওপর পড়ে গেলে তিনি আহত হন। তিনি হেঁটে মার্কেট থেকে বের হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ