খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় র‍্যাবের অভিযানে বি-কোম্পানির দুই সহযোগী বিদেশি পিস্তল ও গুলিসহ আটক

নিজস্ব প্রতিবেদক |
০১:২৫ এ.এম | ১৫ জুন ২০২৬


খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় অভিযান চালিয়ে বি-কোম্পানির সদস্য হিসেবে পরিচিত বেল্লাল সেপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে (২১) একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল (মুন্সিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় সরদার ইউসুফ আলীর সেমিপাকা বাড়ির ভাড়াটিয়া বেল্লাল সেপাই ওরফে বিল্লুর শয়নকক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর বিল্লুর বসতঘরে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের কার্নিশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

র‍্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত বেল্লাল সেপাই ওরফে বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যাচেষ্টা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ