খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে বালু ভর্তি দু’টি কার্গোসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৫০ এ.এম | ১৫ জুন ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’টি বালু ভর্তি কার্গোসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। রোববার সকালে উপজেলার ঝাঁপা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জামিরুল ইসলাম। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিভিন্ন ইউনিয়নের এলাকার বাসিন্দা।
সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব জানান, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালুখাদক অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে খোলপেটুয়া নদীর ঝাঁপা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। এসময় বালু ভর্তি দু’টি কার্গো জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ