খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:৫০ এ.এম | ১৫ জুন ২০২৬


সচেতন নাগরিক কমিটি-সনাক খুলনা টিআইবি’র আয়োজনে শনিবার  ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও এ্যাক্টিভ সিটিজেন গ্র“প (এসিজি) এর সাথে স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা সনাক-খুলনার সভাপতি অধ্যাপক রমা রহমানের সভাপতিত্বে নগরীর কারিতাস আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই স্বাগত বক্তৃতা করেন সনাক-খুলনার সহ সভাপতি রীনা পারভীন। সভায় উপস্থিত সকলে দুর্নীতি বিরোধী শপথ নেন এবং সম্মিলিত ভাবে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সনাক-খুলনা এর সাথে যুক্ত ১৫০ জন এর অধিক সেচ্ছাসেবী সনাক, ইয়েস এবং এসিজি সদস্যগণ অংশ নেয়। সভায় আরও উপস্থিত ছিলেন টিআইবি সিভিক এনগেজমেন্ট বিভাগের খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দিন, এ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ইয়াসমীন আরা। উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সনাক খুলনার সহ-সভাপতি গৌরাঙ্গ নন্দী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য দিলীপ কুমার দাস।

প্রিন্ট

আরও সংবাদ