খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
০২:৫২ এ.এম | ১৫ জুন ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক ব্যবস্থাপনা বলতে গেলে আমাদের দেশে নাই। সে কারণে এ রোগের চিকিৎসা অনেকটাই দেশের বাইরের হাসপাতালগুলির ওপর নির্ভরশীল। তাছাড়া পদ্মার এপারে ক্যান্সার চিকিৎসার ভালো কোন ব্যবস্থা নাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠার কাজ শিগগিরই শেষ হবে। কিন্তু ক্যান্সার চিকিৎসার জন্য তা যথেষ্ট নয়। তিনি খুলনায় ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চায়না থেকে আগত কর্মকর্তাদের প্রতি আহŸান জানান। প্রশাসক চায়নার হাসপাতাল থেকে অনলাইনে চিকিৎসা পরামর্শ প্রদানের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাষা সমস্যা দূরীকরণ এবং ভিসা সহজীকরণের ওপরও গুরুত্বারোপ করেন। 
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রোববার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন চীনের মাল্টিস্পেশালিটি হাসপাতাল ফোসান ফোচুন চ্যানছেং হাসাপাতালের ডেপুটি ডাইরেক্টর ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর হান লিয়াংফু এবং ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিস লিলি উই। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসইওকে হেলথকেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মাসুমুজ্জামান। 
কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মতকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান খান, ভেটেরিনারী সার্জন ডাঃ পেরু গোপাল বিশ^াস, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান, সিনিয়র লাইন্সেস অফিসার মোঃ মনিরুজ্জামান রহিমসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কেসিসি’র শাখা প্রধানগণ সেমিনারে অংশগ্রহণ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ