খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুবিতে নবাগত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
০২:৫২ এ.এম | ১৫ জুন ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে নবাগত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী। পরিষদের সাধারণ সম্পাদক এসএম মোহাম্মাদ আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ কানিজ ফাহমিদা, অডিট শাখা প্রধান এসএম আব্দুল্ল¬াহ শাহানুর কবীর অয়ন, উপ-রেজিস্ট্রার ও সংস্থাপন-২ এর এর শাখা প্রধান মোহাম্মদ গোলজার হোসেন, উপ-রেজিস্ট্রার ও সংস্থাপন-৩ এর শাখা প্রধান মিসেস রেশমা আক্তার, উপ- রেজিস্ট্রার শেখ মোঃ আব্দুল্ল¬াহ, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, উপ-রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান, উপ-রেজিস্ট্রার ও শাখা প্রধান একাডেমিক শাখা-১ নাহিদ পারভীন, উপ- রেজিস্ট্রার ও শাখা প্রধান একাডেমিক শাখা-২ কাকলি রহমান, উপ-রেজিস্ট্রার ও কাউন্সিল শাখার প্রধান মোঃ আসিক সিদ্দিকী, সহকারী রেজিস্ট্রার মোঃ জসিম উদ্দিন, মোঃ কামরুজ্জামান তুহিন ও সালেহা পারভেজ, মোঃ আজিজুর রহমান শেখ, মোঃ নজরুল ইসলাম, চিফ কম্পাউন্ডার গণেশ চন্দ্র পাল, সেকশন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, এসএম তানভীর হোসেন, এএসএম শাহরিয়ার সুমন প্রমুখসহ সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান নবাগত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ