খুলনা | মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

বেনাপোল বন্দর থেকে ঘোষনা বর্হিভূত দেড় কোটি টাকার পন্য আটক

বেনাপোল প্রতিনিধি |
০৩:৪৮ পি.এম | ১৫ জুন ২০২৬


যশোরের বেনাপোল স্থল বন্দরের ২৬ নম্বর সেড থেকে ঘোষনা বর্হিরভূত বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও কসমেটিক্সের চালান আটক করেছে কাষ্টমস কর্তপক্ষ।

পন্য চালানটি গতকাল রোববার (১৪ জুন) সন্ধ্যায় আটক করা হয়।

কাষ্টমস সূত্রে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, টি এস ইন্টারন্যাশনাল নামে একটি আমদানীকারক প্রতিষ্ঠান ইরেজার, কালার পেন্সিল ও ওয়াটার কালার পেন্সিল ঘোষনা দিয়ে ভারত থেকে বিপুল পরিমান শাড়ী ও কসমেটিক্সের চালান আমদানী করে বন্দরের ২৬ নম্বর সেডে রেখেছেন।

এ ধরনের সংবাদের ভিত্তিতে কাষ্টমসের আইআরএম টিম (ইনভেস্টিগেশন রিসার্স এন্ড ম্যানেজমেন্ট) বন্দরের ২৬ নম্বর সেডে রক্ষিত পন্যটি পরীক্ষন করে ঘোষনা বর্হিভত বিপুল পরিমান ভারতীয় উন্নত মানের শাড়ী ও কসমেটিক্সের চালান দেখতে পাই। ঘোষনার সাথে আমদানী করা পন্যের মিল না থাকায় পন্য চালানটি আটক করা হয়েছে।

আটতকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ হাজার ৩৮৫ পিচ অতি উন্নত মানের ভারতীয় শাড়ী এবং ৯৬০ কেজি ফেসওয়াস ক্রিম। আটককৃত পন্য চালানের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে।

কাষ্টমস কমিশনার মোঃ ফাইজুর রহমান জানান, সরকারের রাজস্ব ফাঁকির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় কেউ পন্য আমদানী করলে সেটা আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।রাজস্ব ফাকির সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে কয়েকজনের লাইসেন্স বাতিল সহ ফৌজদারী মামলা করা হয়েছে।   

প্রিন্ট

আরও সংবাদ