খুলনা | মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
০৫:১৬ পি.এম | ১৫ জুন ২০২৬


কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে একটি বিদেশি রিভলবার ও ১২ রাউন্ড গুলিসহ ‘সন্ত্রাসী’ মমিনুল হক ওরফে সওদাগর (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড় রায়টা পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মমিনুল হক ওরফে সওদাগর| তিনি রায়টা পাথরঘাটা এলাকার মোঃ ইনার আলী মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাা ওসি জায়েদুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল ভেড়ামারার রায়টা পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সওদাগরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর তীরবর্তী রায়টা পাথরঘাটা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই অপরাধী চক্রের তৎপরতা দেখা যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুর রহমান জানান, অস্ত্র ও গুলিসহ সওদাগর নামে একজনকে আটক করা হয়েছে।আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

প্রিন্ট

আরও সংবাদ