খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

নড়াইল পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ১৫ জুন ২০২৬


নড়াইল পৌরসভার capital investment plan উন্নয়ন বিষয়ক পরিকল্পনা কর্মশালা (সিআইপি) অনুষ্ঠিত হয়েছে। সোমবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিশ্বব্যাংকের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক ও নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। 
কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন ও ধারণাপত্র প্রদান করেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের টিম লিডার পরিবেশ বিশেষজ্ঞ আহসান ইমাম। এ সময় জেলা বিএনপি নেতা এড. শাহীনউল­াহ মোহন, জেলা জামায়াতের সুরা সদস্য হেমায়েতুল হক হিমু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলু, বিশ্ব ব্যাংক প্রতিনিধি আর্কিটেক্ট ফারহানা ইসলাম, অফিস ইঞ্জিনিয়ার মাহমুদ শামসুর রহমান, সমাজ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তরিকুল ইসলাম ও মোঃ হাসিবুল হক, নড়াইলে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সেবক, নারী উদ্যোক্তা, সাংবাদিক, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) র সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালায় বক্তারা নড়াইল পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, কাঠামোগত উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সুপারমার্কেট নির্মান, পার্ক ও অবকাঠামো নির্মাণ, কমিউনিটি সেন্টার, বাস টার্মিনাল, সড়কবাতি, জলাধার সংরক্ষন, টয়লেট নির্মাণসহ নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন চাহিদা নিরূপণ করেন এবং এই বিষয়ের উপর বিস্তর আলোচনা করেন। এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হলে নড়াইল পৌরসভা একটি আধুনিক, স্মাট ও উন্নত পৌরসভা হবে এবং নাগরিক সেবার মান নিশ্চিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ