খুলনা | মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩

খুলনার শিল্প ও সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ পি.এম | ১৬ জুন ২০২৬

 

খুলনার শিল্প ও সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (১৬ জুন) সকালে খুলনা শিপইয়ার্ডে কিল লেয়িং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের আওতায় একটি স্মল রিসার্চ ভেসেল এবং একটি পন্টুন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, সমুদ্রের খনিজ সম্পদ, মৎস্য সম্পদ এবং সুনীল অর্থনীতির বিকাশে এই গবেষণা জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জানা গেছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতি (DPM) এর আওতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির ভিত্তিতে প্রকল্পের আওতায় একটি স্মল রিসার্চ ভেসেল, একটি সেলফ সাসটেইন্ড পন্টুন, দুটি হাইস্পিড কেবিন বোট এবং ২৫০ মিটার দৈর্ঘ্যের জেটি ও গ্যাংওয়ে নির্মাণের কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী এবং খুলনা শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতির সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।

প্রিন্ট

আরও সংবাদ