খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

‘মিট দ্যা কমরেডস’ পালন উপলক্ষে সদর থানা সিপিবির নির্বাহী কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৫ এ.এম | ১৭ জুন ২০২৬


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষিত কর্মসূচি ‘মিট দ্যা কমরেডস’ পালন উপলক্ষে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানায় পর্যায়ে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যা ৬টায় সিপিবি খুলনা সদর থানা কার্যনির্বাহী কমিটির সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদর থানা কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সদর থানা কমিটি নেতা এড. প্রীতিষ কুমার মন্ডল, গোলাম রব্বানি, আফজাল হোসেন রাজু, এড. খান আজরফ হোসেন মামুন, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। 
সভায় বর্তমান দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক বিষয় আলোচনা এবং গতিশীল করার উদ্যোগ গ্রহণ করা হয়। 
সভায় অপর এক প্রস্তাবে মহানগর উদ্যোগে আগামী ১৯ জুন বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মিট দ্যা কমরেডস’ অনুষ্ঠান সফল করতে পার্টি সদস্য, প্রার্থী সদস্য, কর্মি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহŸান জানানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ