খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ পুলিশ সুপারের

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ১৭ জুন ২০২৬


বটিয়াঘাটা থানা চত্বরে সুধী সমাবেশে প্রধান অতিথি খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
থানার সেকেন্ড অফিসার এসআই রবি শংকরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত শাহীনুর রহমান গোলদার, উপজেলা বিএনপি’র আহŸায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে রুহুল মোমিন লিটন, মোল্লা ইমরান আহমেদ, আসাবুর রহমান হাওলাদার, পলাশ মহলদার, জুবাইরুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, প্রথম যুগ্ম-আহŸায়ক আজমহল হোসেন লিটন, যুগ্ম-আহŸায়ক  শফিক মোল্লা, জামায়াত নেতা আল আমীন গোলদার, বিএনপি নেতা সুদীপ্ত মল্লিক, মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান হাফিজ, ইউপি সদস্যা রতœা অধিকারী, অশোক কুমার মন্ডল, কার্তিক মন্ডল, সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রধান অতিথি তার বক্তব্যে বটিয়াঘাটায় চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাতসহ বিভিন্ন প্রকার মাদক কারবারীদের বিরুদ্ধে প্রশাসন এবং জনগণকে সচেতন হওয়ার জোর তাগিদ দেন।

প্রিন্ট

আরও সংবাদ